শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

পদ্মা সেতুর পিলারে ধাক্কা: ফেরির মাস্টারসহ দু’জন বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক / ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ফেরি ধাক্কার ঘটনায় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ইনল্যান্ড মাস্টার অফিসার মো. দেলোয়ারুল ইসলাম ও হুইল সুকানি মো. আবুল কালাম আজাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডাব্লিউটিসি) এক দফতর আদেশে তাদের বরখাস্ত করা হয়েছে।
এ তথ্য জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান।

মো. জাহাঙ্গীর আলম খান জানান, পদ্মা সেতুর পিলারে ধাক্কার ঘটনা তদন্তে বিআইডব্লিউটিসি’র পরিচালক (কারিগরি) মো. রাশেদুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

তিনি জানান, তদন্ত কমিটিতে বিআইডাব্লিউটিসির জিএম (মেরিন) ক্যাপ্টেন মুহাম্মদ হাসেমুর রহমান চৌধুরী, পরিচালক (নৌ সংরক্ষণ ও পরিচালনা) মো. শাহজাহান খান, শিমুলিয়াঘাটের এজিএম মো. রুবেলুজ্জামান ও মেরিন আহমেদকে সদস্য করা হয়েছে।

কমিটিকে সার্বিক বিষয়ে তদন্ত করে দোষীদের শনাক্তকরণ এবং দায়-দায়িত্ব নিরূপণসহ সুপারিশ সহকারে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল কবির বলেন, অভিযোগের বিষয়ে নৌ পুলিশকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। বিষয়টি সম্পর্কে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রসঙ্গত, গতকাল সোমবার সন্ধ্যায় মাদারীপুরের বাংলাবাজার থেকে ছেড়ে আসা বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা খায়। এ ঘটনায় ফেরিতে থাকা এক নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন


এই ক্যাটাগরির আরো সংবাদ