শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

পদ্মা সেতুর ‘নিরাপত্তায়’ ফেরি বন্ধ আবারও

নিজস্ব প্রতিবেদক / ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১

স্রোত বৃদ্ধি পাওয়ায় পদ্মা সেতুর নিরাপত্তায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে সোমবার দুপুর থেকে বন্ধ রাখা হয়েছে ফেরি চলাচল।

বিআইডব্লিউটিএ-এর মেরিন কর্মকর্তা আহমদ আলী জানান, যখন ফেরি চালু করা হয়েছিল তখনকার তুলনায় গত কয়েকদিনে নদীতে স্রোত কিছুটা বেড়েছে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। স্রোত কমলে ফেরি আবার চলবে।

এর আগে, এক টানা ৪৭ দিন বন্ধ থাকার পর ৫ অক্টোবর ভোর থেকে সীমিত আকারে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ছয়দিন পরই আবার বন্ধ হলো ফেরি চলাচল।

এদিকে, ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উভয় ঘাটে দুই শতাধিক যানবাহন আটকে যাত্রী ও পরিবহন শ্রমিকরা ভোগান্তিতে পড়েছেন।

বিআইডব্লিউটিসি বাংলাবাজার ঘাট ম্যানেজার মো. সালাউদ্দিন বলেন, পদ্মায় তীব্র স্রোতের কারণে ঊর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ