শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

পদ্মায় ধরা পড়ল ১৮ কেজির কাতল

রাজবাড়ী প্রতিনিধি / ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে। শনিবার ভোরে গুরুদেব হলদার নামে এক জেলের জালে এই কাতল মাছটি ধরা পড়ে।

মাছটির ওজন ১৮ কেজি ২০০ গ্রাম। দৌলতদিয়া বিআইডব্লিউটিএ সংলগ্ন মৎস্য আড়তে উন্মুক্ত দরে ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ২৫ হাজার ৪৮০ টাকায় মাছটি ক্রয় করেন।
চান্দু মোল্লা বলেন, বেশ কয়েকদিন হলো পদ্মায় কোনো বড় মাছ পাওয়া যাচ্ছিল না। শনিবার সকালে মৎস্য আড়তে গিয়ে বড় কাতল মাছটি দেখে উন্মুক্ত দরে ক্রয় করি।

মাছটি ক্রয় করে ফেরিঘাটের পল্টুনের নিচে বেঁধে রেখেছি। অনেক মানুষ মাছটি দেখার জন্য ফেরিঘাটে ভিড় করছে। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ২৭ হাজার টাকায় মাছটি বিক্রি করেছেন বলেও জানান তিনি।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. রোকন্জ্জুামান বলেন, দেশে মৎস্য বিভাগ অনেক অগ্রসর হয়েছে। যে কারণে পদ্মায় অনেক বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। আগামীতে পদ্মায় যেন বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ পাওয়া যায় মৎস্য বিভাগ সেই কাজ করবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ