শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

পথশিশু কল্যাণ ফাউন্ডেশন চাঁদপুর শাখার মিলনমেলা ও মাসিক সভা

এইচ এম শাহ আলম / ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

“নিঃস্বার্থে সেবা করি, পথশিশু মুক্ত বাংলাদেশ গড়ি” শ্লোগানে উজ্জীবিত অরাজনৈতিক সামাজিক সংগঠন পথশিশু কল্যাণ ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা, মাসিক বৈঠক, হাসির খাবার প্রজেক্ট সম্পন্ন হয়েছে।

১৮ ই মার্চ ফরিদগঞ্জস্হ অমি মিনি পার্কে এ কর্মসূচীগুলো সম্পন্ন হয়। কর্মসূচীগুলো হলোঃ অদম্য স্বেচ্ছাসেবীদের করোনা পরবর্তী মিলনমেলা, অদম্য স্কুল-১৩ (চাঁদপুর) এর শিক্ষার্থীদের নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন, নৌকা ভ্রমন, ছড়া কাটা, কবিতা আবৃতি ও সর্বশেষ পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের অন্যতম প্রজেক্ট “হাসির খাবার” এর সৌজন্যে মধ্যাহ্নভোজ।

এরপর পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের চাঁদপুর শাখার দায়িত্বশীলদের নিয়ে মাসিক বৈঠক ও আগামী পরিকল্পনা সম্পর্কে আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

কর্মসূচীতে উপস্হিত ছিলেন, পথশিশু কল্যাণ ফাউন্ডেশন চাঁদপুর শাখার ভারপ্রাপ্ত সভাপতি নূর হোসেন সবুজ পাটোয়ারী, সাবেক সভাপতি মোল্লা তাইমুল ইসলাম, সাধারন সম্পাদক হামিদুর রহমান শাওন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এইচ এম শাহ আলম, সহ-সভাপতি হাছিবুর রিভান, প্রচার সম্পাদক জাহিদ হোসেন, সদস্য ইবরাহীম খলিল, সালাহউদ্দীন, অভি হোসেন শরীফ, সজল দাস প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ