শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

পঁচাত্তর দিনে ও ধর্ষন মামলার আসামী ধরা ছোয়ার বাহিরে

নিজস্ব প্রতিবেদক / ৩৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ মে, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পঞ্চম শ্রেণী ছাত্রী ধর্ষণ মামলার আসামী বাচ্চু প্রধান (৫৫) এখনো অধরা।

মামলার আড়াই মাসেও ধরা পড়েনি ধর্ষন মামলার একমাত্র অভিযুক্ত উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি চাঁনকাবিলার কান্দির মৃত. আকরম আলী প্রধানের ছেলে বাচ্চু প্রধান। ঘটনার পর থেকেই অভিযুক্ত বাচ্চু প্রধান পালিয়ে রয়েছে। আসামীকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ।

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার উত্তর আদুরভিটি চাঁনকাবিলার কান্দির প্রবাসীর শিশু মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী ( ১মার্চ ২০২১ইং) দুপুরে আরবী পড়ার জন্য সহপাঠীকে ডাকতে গেলে বাড়ির পাশের নিজ ভূট্টা ক্ষেতের পাশ্ব দিয়ে যাওয়ার সময় জোরপূর্বক ওই ছাত্রীকে ভুট্টা ক্ষেতে নিয়ে যায় বাচ্চু প্রধান। ওই ছাত্রীর পড়নে থাকা প্যান্ট খুলে জোরপূর্বক ধর্ষণ করে। ছাত্রীর ডাক-চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌছে বাচ্চু প্রধানের কবল থেকে ওই শিশুটিকে রক্ষা করে। আসামী বাচ্চু প্রধান তখনই পালিয়ে যায়।

এ ঘটনায় ওই শিশুটির মা বাদি হয়ে ওইদিনই মতলব উত্তর থানায় ৯(১)২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩; জোরপূর্বক শিশু ধর্ষন করার অপরাধ আইনে মামলা দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, আসামী পলাতক রয়েছে। তাকে আটকের জোর চেষ্টা চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ