শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

নৌবাহিনীর ৪০ সদস্য’র শান্তিকালীন পদক লাভ

নিজস্ব প্রতিবেদক / ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০

সশস্ত্র বাহিনী দিবস-২০২০ উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর ৪০ কর্মকর্তা ও নাবিককে ২০১৯ সালের শান্তিকালীন পদক দেওয়া হয়েছে।

২১ নভেম্বর (শনিবার) নৌবাহিনীর সদর দপ্তরের জুপিটার হলে এসব পদক বিতরণ করা হয়।

৪০ কর্মকর্তা ও নাবিকের মধ্যে তিনজন নৌবাহিনী পদক (এনবিপি), পাঁচজন অসামান্য সেবা পদক (ওএসপি), পাঁচজন বিশিষ্ট সেবা পদক (বিএসপি), সাতজন নৌ গৌরব পদক (এনজিপি), ১০ জন নৌ উৎকর্ষ পদক (এনইউপি) এবং ১০ জন নৌ পারদর্শিতা পদক (এনপিপি) পেয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নৌবাহিনী  প্রধান এডমিরাল শাহীন ইকবাল তিন কর্মকর্তাকে নৌবাহিনী পদক (এনবিপি) পরিয়ে দেন। এসব কর্মকর্তা হলেন—ভাইস এডমিরাল এম আখতার হাবীব (অব.), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএমইউ) উপাচার্য রিয়ার এডমিরাল মোহাম্মদ খালেদ ইকবাল এবং সহকারী নৌপ্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ আবু আশরাফ। এছাড়া, নৌপ্রধান চারজনকে অসামান্য সেবা পদক, দুজনকে বিশিষ্ট সেবা পদক, চারজনকে নৌ গৌরব পদক, দুজনকে নৌ উৎকর্ষ পদক এবং একজনকে নৌ পারদর্শিতা পদক পরিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন, নৌ সদরের অন্যান্য পিএসও ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ।

পদকপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তা ও নাবিকদের ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলের স্ব স্ব নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ পদক দেয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ