শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

নৌপুলিশের অভিযানে জাটকা নিধনের অপরাধে আটক ১

মো: মহসিন মিয়া, হাইমচর / ৩০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

হাইমচরে নৌ-পুলিশের অভিযানে মেঘনা নদীতে জাটকা নিধনের প্রস্তুতিকালে ১ অসাধু জেলেকে আটক করা হয়েছে।


মঙ্গলবার (১ মার্চ)  ভোর ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে এ জেলেকে আটক করা হয়। আটককৃত জেলে হিজলা এলাকার মোতাহার সরদারের ছেলে আলতাফ সরদার(৩২)।


নীলকমল নৌ-পুলিশ সূত্রে জানা যায়, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় মার্চ এপ্রিল ২ মাস নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ নিষিদ্ধ সময়ের প্রথম দিনে নীলকমল নৌ-পুলিশ আইসি হোসেন সরকারের নেতৃত্বে মেঘনায় অভিযান পরিচালনা করেন নৌ-পুলিশ এসআই স্বপন কুমার দাসসহ সঙ্গীয় ফোর্স। অভিযান চলাকালীন সময়ে হাইমচর ইউনিয়নের চর জানপুর গ্রামের মেঘনা নদী থেকে জাটকা নিধনের প্রস্তুতির সময় ২ হাজার মিটার জাল, একটি নৌকাসহ বহিরাগত একজন জেলেকে আটক করে নীলকমল নৌ-পুলিশ । আটককৃত জেলে আলতাফ সরদারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংশ করে দেয়া হয়।


নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ি আইসি মো. হোসেন সরকার জানান, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। অভিযানের প্রথম দিনে জাটকা নিধনের প্রস্তুতিকালে এক জেলেকে আটক করেছি। আটককৃত জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংশ করে দেয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ