শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের

চাঁদপুর প্রতিনিধি / ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

সেবা-শান্তি-প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ স্বদেশ সেবায় গৃহিত নানা মানবিক কর্মসূচির ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার বৃহত্তর স্বেচ্ছাসেবী সংগঠনে পরিণত হয়েছে। শৃঙ্খলার অপর নাম বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।


স্বেচ্ছাসেবক লীগের সকল স্তরের নেতা-কর্মিদের বিশেষভাবে নির্দেশনা দেয়া যাচ্ছে যে, চলমান স্থানীয় সরকার নির্বাচনে (পৌরসভা ও ইউনিয়ন পরিষদ) বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র দিকনির্দেশনায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে সকলকে ঐক্যবদ্ধ থেকে সংগঠনের সম্মানজনক ভাবমূর্তি রক্ষার্থে একসাথে কাজ করতে হবে।সাংগঠনিক জেলায় দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ে প্রতিটি -উপজেলা পৌরসভা ইউনিয়ন ওয়ার্ডে স্তরভিত্তিক প্রচারণা কমিটি গঠন করতে হবে।


সংগঠনের যে কোন স্তরের নেতার বিরুদ্ধে যদি নৌকা বিরোধী কর্মকান্ডের অভিযোগ পাওয়া যায় তবে প্রমান সাপেক্ষে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন সংগঠনের সভাপতি হেলাল হোসেন  এবং সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল ।


স্থানীয় সরকার নির্বাচনে নৌকা প্রতীক বরাদ্ধ প্রাপ্ত প্রার্থীগণকে সংশ্লিষ্ট বিষয়ে কোনো অভিযোগ থাকলে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জেলার দপ্তরে জানানোর জন্য অবগত করা যাচ্ছে । বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকল স্তরের নেতা-কর্মী গণকে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীক প্রাপ্ত প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া যাচ্ছে। কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগচাঁদপুর জেলা শাখা।


এই ক্যাটাগরির আরো সংবাদ