সোমবার বিকেল ৩ টায় ভিঙ্গুলিয়া বেগস্কুল মাঠে এ নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় আমির হোসেন রাড়ির সভাপতিত্বে ও আলগী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের (ভার) সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু মিয়া খানের পরিচালনায় বক্তব্য রাখেন নৌকার প্রার্থী মোঃ আতিকুর রহমান পাটওয়ারী। এসময় তিনি বলেন, নৌকা প্রতীক উন্নয়নের প্রতীক। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকার কোন বিকল্প নেই। আমাকে আমাদের অভিভাবক ডা. দীপু মনি জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে নৌকা এনে দিয়েছেন। এ নৌকা আপনাদেরকেই প্রধানমন্ত্রীকে উপহার দিতে হবে। আপনারা নৌকাকে বিজয়ী করবেন, আমি আপনাদেরকে একটি মডেল ইউনিয়ন উপহার দিব।
তিনি বলেন, আমি বিগত দিনে আপনাদের সেবা দিয়ে আসছি। করোনা কালীন সময়ে ত্রান সামগ্রী বিতরণসহ অক্সিজেন সেবা দিয়ে এসেছি। আমি আপনাদের সন্তান আপনাদের সাথে নিয়েই বেচে থাকতে চাই। আমি আপনাদের মাঝে ছিলাম, আছি এবং থাকবো।
সভায় বক্তব্য রাখেন, চান্দ্রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ খান জাহান আলি কালু পাটওয়ারী,হাইমচর উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম রনি, ইউপি সদস আলমগীর তহশিলদারি, মোঃ এমরান হোসেন, স্থানীয় মোঃ আতিকুর রহমান মাস্টার। এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ জাহাঙ্গীর সিকদার, সাধারন সম্পাদক মোঃ মজিব উল্লাহ মানিক, স্থানীয় বশির উল্লাহ পাটওয়ারী,বাবুল মিয়া রাড়ি,জসিম চকিদার,মিজান গাজী প্রমুখ।