আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী জিএম হাসান তাবাচ্ছুমকে বিজয়ী করার লক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ জানুয়ারী) দুপুরে ইউনিয়নের বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত পথসভা অনুষ্ঠিত হয়।
ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ২ নং বালিথুবা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বেলায়েত হোসেন সুমনের সভাপতিত্বে, সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট কামরুল হাছান রোমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সভাপতি নাছির আহাম্মেদ ভূঁইয়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, নৌকা প্রতিকের প্রার্থী জিএম হাসান তাবাচ্ছুম, ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল হাই মজুমদার, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্ম হেলাল উদ্দিন আহমেদ, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান, আ’লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খোকন তালুকদার, ইউনিয়ন আ’লীগের কোষাধ্যক্ষ মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য খাজে আহমেদ মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব সহিদ উল্যাহ তপাদার, জেলা আ’লীগের শ্রম বিষয়ক নূরুল ইসলাম মিয়াজি, জেলা যুবলীগের সদস্য অরুপ কর্মকার, জেলা স্বেচ্ছাসেবকলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক জাকির হোসেন পাটওয়ারী, কর্মশালা সম্পাদক সফিকুর রহমান গাজী, চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি খোরশেদ আলম হাওলাদার, সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার, উপজেলা যুবলীগের সদস্য জাকির হোসেন, ফরিদগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শিমুল পাটওয়ারী প্রমূখ।