শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

নোয়াখালীতে সড়কের পাশে অজ্ঞাত মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি / ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২

নোয়াখালী সুবর্ণচর উপজেলার সোনাপুর-চেয়ারম্যানঘাট আঞ্চলিক সড়কের পাশ থেকে অজ্ঞাত (৫৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে চলন্ত যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

শুক্রবার (১০ জুন) সকালে চরজুবিলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফায়ার সার্ভিস এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় জানাতে পারেনি কেউ।

স্থানীয় বাসিন্দা মো. সোহেল জানান, প্রাথমিক ধারণায় বোঝা যাচ্ছে বৃহস্পতিবার দিনগত রাতের কোনো এক সময় চলন্ত যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তি মারা গেছেন। শুক্রবার সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে সকাল ৮টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক তরিক খন্দকার অজ্ঞাত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। দিনের বেলায় উপজেলার বিভিন্ন স্থানে তাকে ঘোরাঘুরি করতে দেখা যেতো। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের নাম-ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে।”


এই ক্যাটাগরির আরো সংবাদ