শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

নোয়াখালীতে পেট জোড়া লাগানো যমজ শিশুর জন্ম

নোয়াখালী প্রতিনিধি / ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৯ মে, ২০২২

নোয়াখালীর মাইজদীতে জোড়া লাগানো যমজ কন্যা শিশুর জন্ম হয়েছে। তবে তাদের নাম ঠিকানা প্রকাশ করতে রাজি হননি হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল শনিবার (২৮ মে) রাতে শহরের মা ও শিশু হসপিটাল নামের একটি বেসরকারি ক্লিনিকে সিজারের মাধ্যমে এক নারী দুই কন্যাসন্তানের জন্ম দেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার (২৮ মে) বিকেলে নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী প্রসব বেদনা উঠলে দ্রুত তাকে মাইজদী মা ও শিশু হসপিটালে ভর্তি করানো হয়। পরে রাতে সিজারের মাধ্যমে সার্জন ডা. শাহানারা আক্তার লিপির তত্বাবধানে দুই কন্যা সন্তানের জন্ম হয়। দুই শিশুর বুক থেকে কোমর পর্যন্ত অংশটি জোড়া লাগানো। চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মা ও নবজাতকেরা এখন পর্যন্ত সুস্থ আছেন।

হাসপাতালের চেয়ারম্যান অসিম কুমার নয়ন বিষয়টি নিশ্চিত করে বলেন, জোড়া লাগানো জমজ শিশু দুটি হাসপাতালে ডাক্তারদের নিবিড় পরিচর্যার মধ্যে রয়েছে। তারা দুইজন ও মা সুস্থ আছেন। তবে তাদের নাম ঠিকানা প্রকাশ করা হয়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ