শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

নোয়াখালীতে পাওয়ার টিলার চাপায় গৃহবধূ নিহত

নোয়াখালী প্রতিনিধি / ৩১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে মাটিবাহী পাওয়ারটিলার চাপায় বিবি খদিজা (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। ঘটনার পর স্থানীয় লোকজন গাড়িটি আটক করতে পারলেও পালিয়ে গেছে চালক।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উত্তর ওয়াপদা খলিল কোম্পানীর ইটবাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিবি খদিজা ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুল্লকিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ি থেকে পায়ে হেঁটে স্থানীয় বাজারে যাচ্ছিলেন বিবি খদিজা। বিকেল সাড়ে ৪টার দিকে খলিল কোম্পানীর ইটবাটার সামনে পৌঁছলে লক্ষীপুরের রামগতি থেকে ছেড়ে আসা একটি মাটিবাহী পাওয়ারটিলার তাঁকে পিছন থেকে চাপা দেয়। এতে সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন খদিজা। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে গাড়ি রেখে পালিয়ে যায় চালক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ