শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেফতার ৪

নোয়াখালী প্রতিনিধি / ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২

নোয়াখালীর বেগমগঞ্জ, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে পৃথক অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব এবং গোয়েন্দা পুলিশ।  গ্রেফতারকৃতরা সবাই মাদক কারবারি এবং তাদের কাছ থেকে ২৫৫পিস ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার দুপুরে তাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এরআগে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের মীর আলীপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে আবদুর রহিম (৪৮), কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের শাখওয়াতের ছেলে আবদুল্যাহ (৩২), কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের আবু তাহেরের ছেলে রফিকুল ইসলাম জুয়েল (৩০) ও একই ইউপির উদরাজপুর গ্রামের আবদুল ওহাবের ছেলে মাঈন উদ্দিন হায়দার (৩৩)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের একটি দল বেগমগঞ্জের মীর আলীপুর গ্রামের খোকন মিয়ার ইটভাটার বিপরীতের সাইফুল স্টোরের সামনে অভিযান চালায়। এসময় ওই দোকানের সামনে থেকে মাদক কারবারি আবদুর রহিমকে ১৫৫ পিস ইয়াবা, মাদক বিক্রির ১৬০০ টাকা ও একটি মোবাইলসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় একটি ছিনতাই মামলাও রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় বিক্রয় করে বলে স্বীকার করেছে সে।

অপরদিকে একই রাতে জেলার কবিরহাট ও কোম্পানীগঞ্জের পৃথকস্থানে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। অভিযানকালে কবিরহাটের ভুইয়ারহাট বাজার থেকে ৫০পিস ইয়াবাসহ আবদুল্যাহ ও পরে কোম্পানীগঞ্জের মানিকপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ৫০পিস ইয়াবাসহ জুয়েল ও হায়দারকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে বেগমগঞ্জ, কবিরহাট ও কোম্পানীগঞ্জ থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ