শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

নূরের রাজনৈতিক দল আসছে এ মাসেই

দর্পণ রিপোর্ট / ৩৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

চলতি মাসেই নতুন রাজনৈতিক দল ঘোষণা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূর।

নূর বলেন, গত মার্চে আমাদের রাজনৈতিক দল ঘোষণার পরিকল্পনা ছিল। কিন্তু মোদিবিরোধী আন্দোলন এবং আমাদের বেশকিছু সহযোদ্ধাকে গ্রেপ্তারে আমরা একটি প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি। এখন রাজনৈতিক দল গঠনের আগে অন্যান্য যেসব কাজ আছে সেগুলো গুছিয়ে নিচ্ছি।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে নূর এ তথ্য জানান।

তিনি বলেন, ইতোমধ্যে ছাত্রদের নিয়ে ছাত্র অধিকার পরিষদ, যুবকদের নিয়ে যুব অধিকার পরিষদ, শ্রমিকদের নিয়ে শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসীদের নিয়ে প্রবাসী অধিকার পরিষদ এবং সর্বশেষ পেশাজীবীদের নিয়ে পেশাজীবী অধিকার পরিষদ গঠন করেছি। এছাড়া নারী অধিকার পরিষদ নামে আরেকটা অঙ্গ-সংগঠন গঠনের প্রক্রিয়া চলছে।

নূর বলেন, আমাদের রাজনৈতিক দল গঠনের কাজ শেষ পর্যায়ে। পরিস্থিতি ঠিক থাকলে এ মাসের শেষেই আমরা সেটি ঘোষণা করতে চাচ্ছি।

তিনি জানান, নতুন রাজনৈতিক দলের নামে ‘অধিকার’ শব্দটি প্রাধান্য দিতে চান তিনি। ইতোমধ্যে ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ নামে একটি স্লোগান তৈরির কথা জানান নূর।


এই ক্যাটাগরির আরো সংবাদ