শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

নুরুল আমিন দম্পতি হত্যার ঘটনায় গ্রেফতার ৩

রফিকুল ইসলাম পাটোয়ারী, শাহরাস্তি (চাঁদপুর) / ৩৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় গত ৪ মাস পূর্বে জোড়া খুনের ঘটনায় খুন হন নূরুল আমিন (৬৯)ও তার স্ত্রী কামরুন্নাহার (৫৯)। এ ঘটনাটি ব্যাপক তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর জেলার কর্মকর্তারা এ ঘটনাটি উদঘাটন করে এবং ৩জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

এ বিষয়টি গনমাধ্যমকে জানাতে চাঁদপুর জেলা পুলিশ বু্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)এ’পুলিশ সুপার খন্দকার নূর রেজওয়ানা পারভিন শনিবার (২৩ অক্টোবর) রাতে শহরের বাবুরহাট এলাকার(পিবিআই) কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করেছেন।

প্রেস ব্রিফিং এ’তিনি জানান,আমরা দায়িত্ব পাওয়ার পর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এ ঘটনায় চুরি হওয়া একটি মোবাইল ফোনের সূত্র ধরে প্রথমে এলাকার চিহ্নিত চোর মো: আবদুল মালেক(৩৪)কে জেলাধীন শাহরাস্তি উপজেলার মেহের ঘুঘূসাল গ্রাম থেকে আটক করি।

তার স্বীকার উক্তি অনুযায়ী পরবর্তীতে অপর আসামী সাবেক পুলিশ সদস্য(স্থানীয় একজন জন প্রতিনিধির স্বামী) মো: ইলিয়াছ হোসেন(৫৩)কে ঝালকাঠি জেলার গাবখান এলাকা থেকে ও মো: বশির(৪৫)এর বাড়ি বরিশাল জেলার চরবাড়ীয়া গ্রামে হলেও তাকে চট্রগ্রাম রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পরে তাদেরকে শনিবার আদালতে পাঠালে আদালত তাদের জবানবন্দী শেষে তাদেরকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। চাঁদপুর জেলা পুলিশ বু্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)এ’পুলিশ সুপার খন্দকার নূর রেজওয়ানা পারভিন আরো জানান,নিহত গৃহকর্তা নূরুল আমিন(৬৯),এ’লাশ গত ১ জুলাই নাওড়া তার নিজবাড়ীর ছাদ থেকে উদ্বার করা হলেও প্রকৃত পক্ষে তাকে ২৯জুন ২০২১ তারিখ রাতে হত্যা করা হয়। এ সময় তারস্ত্রী কামরুন্নাহার(৫৯)কে আহত রক্তাক্ত অজ্ঞান অবস্থায় ঘরের ফ্লোরের উপর থেকে উদ্বার করে চিকিৎসাধীন অবস্থায় ৩ জুলাউ তিনি ঢাকায় মারা যান।

এ ঘটনায় গত ১ জুলাই নিহতের এক মাত্র ছেলে মো: জাকারিয়া প্রকাশ বাবু বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-২,তারিখ:-১ জুলাই ২০২১। পিবিআই এ’পক্ষ থেকে মামলাটি তদন্ত করেন পুলিশ পরিদর্শক (নি:) মো: কবির আহমেদ।

চাঁদপুর জেলাধীন শাহরাস্তি উপজেলার পৌরসভায় নিজ বাড়িতে গত ৪মাস পূর্বে খুন হন গৃহকর্তা নূরুল আমিন(৬৯)ও তার স্ত্রী কামরুন্নাহার(৫৯)। এ ঘটনাটি শাহরাস্তি থানার পুলিশ দীর্ঘদিন চেস্টা করে উদঘাটন করতে না পারায় এ দায়িত্ব অর্পিত হয় চাঁদপুর জেলা পুলিশ ব্যরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ’উপর। তারা গত ৪মাস পূর্বে খুন হওয়ার পর ব্যাপক তদন্ত সাপেক্ষে একটি চুরি হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে চাঁদপুর জেলা পুলিশ ব্যরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ খুনের রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে।

 

অবশেষে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পৌরসভার ৪নং ওয়ার্ডের আমিন দম্পতি খুনের রহস্য উদঘাটন করেছে পিবিআই। গত ৪ মাস পূর্বে নিজ বাড়িতে খুন হন এই দম্পতি। চুরি যাওয়া মোবাইলের সূত্র ধরে খুনিকে সনাক্ত করা হয়। উদ্বার করা হয় খুনে ব্যবহার করা রডটি।

পিবিআইএর হাতে আটককৃত আবদুল মালেক খুনের কথা শিকার করেছে বলে জানিয়েছে পিবিআই। সে শাহরাস্তি উপজেলার ঘুঘুশাল গ্রামের আবদুর রব ও রেজিয়া বেগমের ছেলে।


এই ক্যাটাগরির আরো সংবাদ