শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

নীলকমল ইউনিয়নে ঝুঁকি নিয়ে চলাচল করছে স্কুল শিক্ষার্থীরা

মোঃ আলমগীর হোসেন / ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ জুন, ২০২২

নীলকমল ইউনিয়নের ৫/৬ নং ওয়ার্ডে নির্মিত বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছে স্থানীয় সরকারি প্রাইমারি ইস্কুের শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ।তিন যুগের বেশি সময় ধরে স্থানীয় ব্যক্তিরা এখানে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন।দাবি পূরণ না হওয়ায় স্কুলশিক্ষার্থীসহ সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে সাঁকো দিয়ে যাতায়াত করতে হচ্ছে।

গত বুধবার  সকালে সরজমিনে  এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়,হাইমচর উপজেলার নীলকমল  ইউনিয়নের শেষ প্রান্তের চেয়ারম্যান বাজারের শত শত গ্রামের লোকজন এই পথ দিয়ে যাতায়াত করে থাকেন। এই পথে সাঁকো পার হয়ে জেতে হয় বিদ্যালয়ে,শিক্ষার্থী ছাড়াও চেয়ারম্যান বাজার,মসজিদ ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের লোকজনকে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।

এই বাঁশের সাঁকোই চলাচলের একমাত্র ভরসা,বর্ষায় স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ প্রতিদিন হাজারো পথচারীকে এই সাঁকোর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়।

এলাকাবাসী ও শিক্ষার্থীরা বলেন,আমাদের দাবী কতৃপক্ষের নিকট আমাদের জীবন মান উন্নয়নে আমাদের এই ব্রীজটি খুবই দ্রুত নির্মাণকাজ বাস্তবায় হইলে আমরা উপকৃত হইবো।

এবিষয়ে নীলকমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাউদ আল নাসের বলেন,,নীলকমল ইউনিয়নের ৪/৫টি ব্রীজ নীলকমল ইউনিয়ন বাসীর প্রাণের দাবী।এই ব্রীজ গুলো নির্মাণ হইলে আমার ইউনিয়নের জনগণ উপকৃত হইবে,মাননীয় শিক্ষামন্ত্রী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী ও উপজেলার সকল কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ