শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

নিয়মিত ক্লাস হবে দশম ও দ্বাদশে

দর্পণ ডেস্ক / ৩৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০২১ সালে এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসের ওপর পরীক্ষা হবে। এজন্য স্কুল খুললে দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা প্রতিদিন ক্লাস করবে। আর প্রাথমিকসহ অন্য শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে একদিন ক্লাসে আসবে। সারা সপ্তাহের কাজ নিয়ে যাবে তারা। আবার পরের সপ্তাহে এসে সেই কাজ নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করবে। 

রোববার (২৪ জানুয়ারি) জাতীয় সংসদে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সংশোধন বিল-২০২১ এর ওপর জনমত যাচাই-বাছাইয়ের প্রস্তাবের ওপর সংসদ সদস‌্যদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষমন্ত্রী বলেন, ‘আমরা একটি নির্দেশনা দিয়েছি সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রাক প্রস্তুতি নিতে। আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন করতে হবে। এরপর আমরা অবস্থা বুঝে এবং আমাদের জাতীয় পরামর্শক কমিটির পরামর্শ অনুযায়ী কোন দিন থেকে খুলব সেটি ঘোষণা করবো।’

মন্ত্রী বলেন, ‘গাদাগাদি করে শিক্ষার্থীদের বসাতে পারব না। তাদের সামাজিক দূরত্ব বজায় রেখেই বসতে হবে। যখন দেখবো করোনা আর সেই অবস্থায় নেই এবং আমাদের শিক্ষার্থীদের আর সংক্রমণের আশঙ্কা নেই তখন পুরোদমে ক্লাস চলবে।’

লালমনিরহাট-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মো. মোতাহার হোসেন বলেন, ‘করোনায় ভার্চুয়াল ক্লাস হলেও আমাদের গ্রামের ছেলে মেয়েদের তেমন উপকারে আসছে না। তাই যত দ্রুত সম্ভব স্কুল খুলে দেওয়ার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাই।’

আওয়ামী লীগের চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার বলেন, ‘স্কুল বন্ধের কারণে আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারছে না। এ কারণে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের নেওয়া উচিত।’


এই ক্যাটাগরির আরো সংবাদ