শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

নিহতদের মরদেহ প্রয়োজনে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দর্পণ ডেস্ক / ৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সংঘর্ষে নিহত পাঁচজনের মরদেহ প্রয়োজনে কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় পাঁচজন মারা গেছেন। যাদের মধ্যে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া এক ব্যক্তির ময়নাতদন্ত হচ্ছে। বাকি নিহতদের স্বজন মরদেহ নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। তবে প্রয়োজনে মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হতে পারে।”

তিনি আরও জানান, ঘটনার দায় নিরূপণের জন্য একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্ত শেষে ঘটনার বিবরণ প্রকাশ করবে।

এর আগে গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির জাতীয় সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এনসিপি অভিযোগ করে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বারবার আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালায়। ওই সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। সংঘর্ষের সময় পুলিশ ও সরকারি কর্মকর্তাদের গাড়িও পুড়িয়ে দেওয়া হয়। আহতদের মধ্যে একজন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় পরবর্তীতে মারা যান।


এই ক্যাটাগরির আরো সংবাদ