শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

নিষেধাজ্ঞা শেষে ইলিশ না পেলেও পাঙাশ পেয়ে খুশি জেলেরা

সজীব চন্দ্র দেবনাথ, চাঁদপুর / ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১

চাঁদপুরের পদ্মা-মেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। তবে পদ্মা-মেঘনায় প্রত্যাশিত ইলিশ না পেলেও পাঙাশ পেয়ে খুশিতে জেলেদের মুখে ফুটেছে হাসি।

চাঁদপুরের বড়স্টেশন ইলিশ আড়তগুলোতে প্রতিদিন প্রচুর পাঙাশ নিয়ে আসছেন জেলেরা। ব্যবসায়ীরাও অনেক খুশি চড়া দামে বিক্রি করতে পেরে । নিষেধাজ্ঞার ক্ষতি অনেকটাই পাঙাশ মাছ বিক্রি করে পুষিয়ে নিচ্ছেন তারা।

শনিবার (২০ নভেম্বর) বড়স্টেশন মাছ ঘাটে দেখা গেছে, প্রতিটি আড়তদারের কাছে পাঙাশের ছোট বড় স্তূপ রয়েছে। জেলার বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতারা স্বাচ্ছন্দে পাঙাশ কিনে বাড়ি নিয়ে যাচ্ছেন। বলা চলে ইলিশের পাশাপাশি পাঙাশ মাছে সরগরম চাঁদপুর মাছঘাট।

মাছঘাটে থাকা কয়েক জেলে বলেন, ইলিশের জালে এখন প্রতিদিন পাঙাশ উঠছে। পদ্মা-মেঘনায় তেমন ইলিশ না পেলেও এখন নদীর পাঙাশ পাওয়া যাচ্ছে। আজ মাছঘাটে বড় একটি পাঙাশ মাছ ১৮ হাজার টাকা বিক্রি করেছি। নদীর পাঙাশ চড়া দামে ঘাটে বিক্রি হয়। গত কয়েক বছরে এত পাঙাশ চোখে দেখিনি। ইলিশের বদলে পাঙাশ পেয়ে আমরা খুশি।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজী শবে বরাত সরকার বলেন, অন্য বছরের তুলনায় এ বছর মাছঘাটে প্রচুর পাঙাশ আসছে। প্রতি কেজি পাঙাশ ৫৫০-৬০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ২২ দিনের অভিযানে জেলেরা নদীতে মাছ না ধরায় বড় বড় পাঙাশ পাওয়া যাচ্ছে। আশা করি এখন প্রতিদিন বড় আকারের পাঙাশ পাওয়া যাবে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বলেন, চাঁদপুরের পদ্মা-মেঘনায় ২২ দিনের মা ইলিশ রক্ষা অভিযান সফল হয়েছে। এতে করে নদীতে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে। এর মধ্যে এবার জেলেদের জালে প্রচুর পাঙাশ ধরা পড়ছে। এ ধারাবাহিকতায় আগামীতে নদীতে আরও মাছ পাওয়া যাবে বলে জানিয়েছেন এই মৎস্য কর্মকর্তা।


এই ক্যাটাগরির আরো সংবাদ