শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

নির্বাচন পর্যবেক্ষণে ইসি–পররাষ্ট্র মন্ত্রণালয়–ইইউর ত্রিপক্ষীয় চুক্তি

রিপোটারের নাম / ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশন (ইসি), পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। এই চুক্তির আওতায় ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভার্স ইজাবসের নেতৃত্বে প্রায় ১৭৫ থেকে ২০০ জন নির্বাচন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর সাড়ে তিনটায় সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব তথ্য জানান।

ইসি সচিব বলেন, “এই চুক্তির আলোকে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি ডেলিগেশন পাঠাবে। ত্রিপক্ষীয় এই চুক্তির আওতায় নির্বাচন কমিশন তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে।”

তিনি জানান, পর্যবেক্ষকদের ক্ষেত্রে কিছু বিষয়ে স্থানীয় প্রোটোকল মানার অনুরোধ করা হয়েছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম এলাকায় কাজ করতে হলে সেখানে বিদ্যমান স্থানীয় প্রোটোকল অনুসরণ করতে হবে।

আখতার আহমেদ আরও জানান, গত ১৫ ডিসেম্বর চুক্তিটি স্বাক্ষরিত হলেও এর আনুষ্ঠানিক অনুমোদন এসেছে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলস থেকে। “গতকাল রাতে তারা অনুমোদন দিয়ে আমাদের কাছে বার্তা পাঠিয়েছে,” বলেন তিনি।

এ বিষয়ে প্রস্তুতিমূলক কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে উল্লেখ করে ইসি সচিব জানান, খুব শিগগিরই চুক্তি ও পর্যবেক্ষণ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ