শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: শফিকুল আলম

দর্পণ ডেস্ক / ৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্যারিস্টার শফিকুল আলম বলেছেন, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই এবং প্রধান উপদেষ্টা নির্ধারিত সময়েই ভোট অনুষ্ঠিত হবে। শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘দ্য নেক্সট ওয়েভ’ প্রতিপাদ্যে আয়োজিত ‘টেডএক্স কুমিল্লা ইউনিভার্সিটি’ অনুষ্ঠানে অংশগ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, “নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা হবে এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় এবারের নির্বাচন আরও ভালো হবে। প্রধান উপদেষ্টা যেদিন ভোটের কথা বলেছেন, সেদিনই নির্বাচন হবে, একদিনও পেছানো হবে না।”

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে সংসদ নির্বাচনের বিষয়েও তিনি বলেন, “দেশের রাজনৈতিক দল ও নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আন্তরিকতার সঙ্গে আলোচনা করছে। বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের বিষয় নিয়ে বছরের পর বছর আলোচনা হয়।”

সাম্প্রতিক কিছু চাঞ্চল্যকর ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, “আইনের আওতায় জড়িতদের দ্রুত আনা হয়েছে এবং ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য আইন সংশোধন করা হয়েছে।”

গোপালগঞ্জে সংঘটিত সহিংসতার প্রসঙ্গে তিনি বলেন, “গোপালগঞ্জের মানুষও বাংলাদেশি, এবং সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী দক্ষতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।”

তিনি আরও বলেন, “আমি নিজে জুলাইয়ের একজন প্রত্যক্ষদর্শী। জুলাইয়ের আন্দোলন বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এটি আমাদের গোল্ডেন জেনারেশন উপহার দিয়েছে, যারা রাস্তায় দাঁড়িয়ে দেশের জন্য পরিবর্তন এনেছে।”

জুলাই সনদ সম্পর্কে তিনি জানান, “অনেক সময় নেয়া বিষয় হলেও দেশের রাজনৈতিক দলগুলো এ নিয়ে আলোচনা করছে। আশা করি শিগগিরই জুলাই সনদ প্রকাশিত হবে।”

উল্লেখ্য, অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হায়দার আলী, এসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেলএইচ খান, গায়ক আসিফ আকবর ও সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজসহ অনেকে উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ