শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

নির্বাচন কমিশন গঠনে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ

ইসতিয়াক জামান নাফিজ / ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন, “একটি নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পূর্বশর্ত। কারণ নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে জাতীয় নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিনিধি নির্বাচনের দায়িত্ব পালন করে থাকে। কিন্তু বিভিন্ন সময়ে ক্ষমতাসীন রাজনৈতিক দল তাদের পক্ষের ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করেছে বলে রাজনৈতিক দলগুলোর অভিযোগ রয়েছে।


নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে তা দেশের গণতন্ত্রের জন্য শুভকর হবে না। সংবিধানে নির্বাচন কমিশন গঠনের জন্য সংসদের মাধ্যমে আইন প্রণয়নের নির্দেশনা থাকলেও এখনও তা সম্ভব হয় নি। সম্প্রতি সরকার জাতীয় সংসদে এ বিষয়ক বিল উত্থাপন করেছে। আমরা আশা করবো, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অংশ গ্রহণমূলক করতে তথা সকল রাজনৈতিক দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আদর্শ পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে এ আইন যথাযথ হবে।”


২৫শে জানুয়ারি, চট্টগ্রামের হাটহাজারিতে ইমাম আলা হযরত (রঃ) ও ইমাম শেরে বাংলা (রঃ) স্মরণে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ)উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত  সুন্নী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহ্ রজভিয়া আজিজিয়া সুন্নীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা মুফতি মোহাম্মদ শাহ্ আলম এর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন,আল্লামা হাসানুর রহমান হোসাইন নকশবন্দি, আলহাজ্ব মাওলানা ওমর ফারুক নঈমী, মুফতি মাওলানা গোলাম রাব্বানি কাশেমী, মাওলানা মোহাম্মদ আবদুল মোত্তালিব আল ক্বাদেরী, হাফেজ মাওলানা মোহাম্মদ নুরূল আলম ক্বাদেরী, মাওলানা মোহাম্মদ ইমামউদ্দীন নূরী, হাফেজ মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম সায়েম, মাওঃ আজমাইন আসরার মাইজভাণ্ডারী, হাফেজ মাও: নাজের হোসাইন মাইজভাণ্ডারী, শায়ের মাওঃ মোহাম্মদ মনসুর আলী মাইজভাণ্ডারী প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ