শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

নির্বাচনে ইসির নির্দেশনায় কাজ করবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক / ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশ কাজ করবে নির্বাচন কমিশনের (ইসি) অধীনে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন জানানা, কমিশন যে রকম আদেশ দেবে সে অনুযায়ী দায়িত্ব পালন করা হবে।

শুক্রবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহরের ওয়েজখালীস্থ পুলিশ লাইনে অসহায় পরিবারের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে পুলিশ মহাপরিদর্শক বলেন, এ দায়িত্ব পালনে পুলিশের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। সে অনুযায়ী সব পরিস্থিতি মোকাবিলায় পুলিশের যথেষ্ট প্রস্তুতি রয়েছে।

এ দিন জঙ্গিবাদ দমনে পুলিশের ভূমিকা নিয়ে তিনি বলেন, ‘পুলিশের সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে। একটা সময় ছিলো যখন দেশে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের হুলি খেলা চলছিলো। বাংলাদেশ পুলিশ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।’

আইজিপি আরও বলেন, বাংলাদেশ পুলিশ একটি শতবর্ষী প্রতিষ্ঠান। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সাফল্যের সাথে দায়িত্ব পালন করছে। এক সময় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও সুন্দরবন জলদস্যু ও সন্ত্রাসীদের আখড়া ছিলো। সেই অবস্থা থেকে গোটা দেশকে একটি শৃঙ্খলায় ফিরিয়ে আনতে পেরেছে বাংলাদেশ পুলিশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ