শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

নির্বাচনে অংশ নিতে পদত্যাগের ঘোষণা অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের

নিজস্ব প্রতিবেদক / ৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান

অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, “আমি ভোট করব। পদত্যাগ করে গিয়ে নির্বাচন করব।” তিনি আরও জানান, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাছে আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী, নমিনেশন পাব।”

তিনি বলেন, “আমি এখনও অ্যাটর্নি জেনারেল পদে আছি। সময়মতো পদত্যাগ করব এবং নির্বাচনে অংশ নেব।”

দলীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহ-১ আসনে এখনো বিএনপি আনুষ্ঠানিকভাবে কাউকে মনোনয়ন দেয়নি।

উল্লেখ্য, অ্যাটর্নি জেনারেল হওয়ার আগে মোহাম্মদ আসাদুজ্জামান বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে দলীয় পদ থেকে সরে এসে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পান তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ