শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

নির্বাচনকে প্রহসনে রূপান্তরিত করার ইচ্ছে নেই: সিইসি

দর্পণ ডেস্ক / ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২

নির্বাচনকে প্রহসনে রূপান্তরিত করার কোনো ইচ্ছে নির্বাচন কমিশনের নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি।

সিইসি বলেন, “নির্বাচনকে প্রহসনে রূপান্তর করার কোনো ইচ্ছে আমাদের নেই। এটা আমরা অন্তর থেকে বলছি। সুন্দর নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সুস্থ ধারা অব্যাহত থাকুক।”

আগামীতে দিনের ভোট দিনেই হবে, রাতে কোনো ভোট হবে না বলেও নিশ্চিত করেন তিনি।

ইভিএম শতভাগ নির্ভুল এটা এখনো নিশ্চিত নয় উল্লেখ করে সিইসি বলেন, এবিষয়ে কমিশন সিদ্ধান্ত নেয়নি। একইসাথে গণমাধ্যমে বক্তব্য দেয়ায় নির্বাচন কমিশনারদের দায়িত্বশীল হওয়ার উচিত বলে মন্তব্য করেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, “এমন কোনো কথা বলা ঠিক নয়, যাতে ইসির মর্যাদা ক্ষুন্ন হয়।”

এসময় চার নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও আনিছুর রহমান উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ