শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

নির্ধারিত তারিখেই ইজতেমা করবে জুবায়েরপন্থিরা, সাদপন্থিদের প্রতিহতের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক / ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

সরকার নির্ধারিত তারিখে আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা করার ঘোষণা দিয়েছেন তাবলিগ জামাতের জুবায়েরপন্থিরা। সাদপন্থিরা ইজতেমা করতে চাইলে কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি করেন তারা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে গুলশানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জুবায়েরপন্থিদের মিডিয়া সমন্বয়ক হাবিবউল্লাহ রায়হান একথা জানান।

সংবাদ সম্মেলনে এসময় তিনি বলেন, বুধবারের (১৮ ডিসেম্বর) সংঘর্ষে তাদের তিনজন সাথী মারা গেছেন। এ ঘটনায় হত্যা মামলা করা হবে বলে জানান তিনি।

হাবিবউল্লাহ রায়হান এ বলেন, ‘মাওলানা সাদের অনুসারীরা প্রশাসনের আদেশ অমান্য করেছে। সাদপন্থিরা যদি ইজতেমা মাঠ দখলের চেষ্টা করে, তাহলে সাধারণ মুসল্লিরা তাদের প্রতিহত করবে। এই বিভক্তি ইজতেমার সাধারণ মুসল্লিদের মধ্যে কোনও প্রভাব ফেলবে না।’

‘মাওলানা সাদ তার মতবাদ থেকে ফিরে এসে ক্ষমা চাইলে এ সমস্যার সমাধান সম্ভব’ বলেও মনে করেন তিনি।

উল্লেখ্য, বুধবার সচিবালয়ে বৈঠক শেষে জুবায়েরপন্থি মাওলানা মামুনুল হক সাদপন্থিদের ইজতেমা করতে না দেওয়ার ঘোষণা দেন। তিনি সাদপন্থিদের সন্ত্রাসী হিসেবে দাবি করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ