চাঁদপুরের হাইমচর উপজেলাধীন ২নং আলগী উত্তর ইউনিয়ন ৬নং ওয়ার্ড ইব্রাহিম ভূইয়া বাড়ী জামে মসজিদ হতে আলী রেজা ভূইয়া বাড়ি পর্যন্ত প্রায় ৫শ গজ কাঁচা রাস্তা সংস্কার করে চলাচলের উপযোগী করে তুলেছেন মেম্বার প্রার্থী সিদ্দিকুর রহমান মাঝি। নিজ অর্থায়নে করা এ সংস্কার কাজের সাথে সাধারণ মানুষের বাড়ির রাস্তায় কাঁদা থাকায় বালি ফেলে হাঁটার উপযুক্ত করে দেন তিনি।
সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোঃ সিদ্দিকুর রহমান মাঝির ব্যক্তিগত অর্থায়নে কাঁদা ও পানিতে একাকার হয়ে চলাচল অনুপযোগী রাস্তার দুপাশে বস্তা ভর্তি বালি ফেলে হাঁটার উপযুক্ত করে দিয়েছেন।
জানা যায়, চলতি বছরের শুরুর দিকে অতিরিক্ত বৃষ্টিতে উপজেলার বিভিন্ন ওয়ার্ডে কাঁচা রাস্তাগুলো কাঁদা হয়ে চলাচলের অনুপযোগী হয়ে যায়। অটোরিকশা, সাইকেল কিংবা মোটরসাইকেল নিয়ে চলাচলে চরম ভোগান্তির স্বীকার হতে হয় এসব রাস্তায়। ভোর, দুপুর, সন্ধ্যা কিংবা রাতে নামাজ পড়তে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন মসজিদের মুসল্লী সহ সর্বসাধারণ। ৬নং ওয়ার্ডের এ রাস্তাটিও হাঁটু সমান কাঁদা ও পানিতে একাকার হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ওয়ার্ডবাসীর চলাচলের সুবিধার্থে মেম্বার প্রার্থী সিদ্দিকুর রহমান মাঝির নিজ অর্থায়নে ও সার্বিক তত্বাবধানে বস্তা ভর্তি বালি ফেলে রাস্তার দুপাশ মজবুত করে মাঝখানে বালি ফেলে রাস্তাটি মেরামত করা হয়।
এসময় সিদ্দিকুর রহমান মাঝি বলেন, কাঁচা রাস্তাগুলো প্রতি বছরই বৃষ্টির কারণে কাঁদাযুক্ত হয়ে যায়। এতে করে ভোগান্তি পোহাতে হয় স্থানীয় সর্বসাধারণের। ২নং আলগী উত্তর ইউনিয়ন ৬নং ওয়ার্ডের এ রাস্তাটি দীর্ঘদিন কাঁদা ও পানিতে একাকার হয়ে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে ছিল নিদারুন অবহেলায়। আমি নিজ অর্থায়নে কাঁচা রাস্তাগুলো খুঁজে খুঁজে সংস্কার করার চেষ্টা করছি।