শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

নিখোঁজের ৫৪ ঘন্টা পর নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

মোংলায় নিখোঁজের ৫৪ ঘন্টা পর হাউস বোটের নিরাপত্তাকর্মী খাজা মঈনউদ্দীনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে ডুবন্ত বোটটি উত্তোলনের পর কেবিনের (রুম) ভেতর থেকে লাশটি উদ্ধার করেন ডুবরীরা। 

বিআইডব্লিউটিএর উপ-সহকারী প্রকৌশলী (ড্রেজার বিভাগ) মো. আনিসুজ্জামান রকি এ তথ্য নিশ্চিত করে জানান, গত রোববার দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক মোংলা-ঘাষিয়াখালী ক্যানেলে ঢেউয়ের তোড়ে পড়ে হাউস বোটটি ডুবে নিখোঁজ হন ওই বোটের নিরাপত্তাকর্মী। নিহত খাজা মঈনউদ্দীনের বাড়ী টাঙ্গাইলে। তিনি বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী ক্যানেল খনন কাজে নিয়োজিত কনফিডেন্স গ্রুপের ড্রেজারে নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করতেন।

কনফিডেন্স গ্রুপের মঈনউদ্দীনসহ অন্যান্য ষ্টাফেরা ডুবে যাওয়া হাউস বোটটিতে থাকতেন। বিআইডব্লিউটিএর এ কর্মকর্তা আরও বলেন, সন্ধ্যায় ডুবন্ত বোটটি উত্তোলন করে নিরাপদে ক্যানেলের পাশে সরিয়ে নেয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ