শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ নদীপথে লঞ্চ চলাচল নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

মুহাম্মাদঃ আল আমীন সাইফ / ২৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ নদী বন্দর থেকে পাঁচটি রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে নৌ পরিবহন শ্রমিকরা। নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে আগামী ১৮ এপ্রিল অবস্থান ধর্মঘটেরও হুঁশিয়ারি দিয়েছেন তারা। একই সাথে ঈদের আগে নৌ শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধেরও দাবি জানানো হয়।
বুধবার (১৩ এপ্রিল) দুপুর ২টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের আয়োজনে এক সংবাদ সম্মেলনে এই দাবি তোলা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি মঈন মাহামুদ, সাধারণ সম্পাদক সবুজ শিকদার, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, জুয়েল প্রধান, কবির হোসেন প্রমুখ।
লিখিত বক্তব্যে সবুজ শিকদার বলেন, গত ২০ মার্চ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে আল-আমিন নগর এলাকায় পণ্যবাহী কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় ১০ জন মারা যান। এই ঘটনার পর অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জ থেকে সকল রুটের লঞ্চ চলাচল বন্ধের নির্দেশনা জারি করে। এতে লঞ্চ শ্রমিক ও কর্মচারীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিকল্প কোন কর্মসংস্থানের ব্যবস্থা না করায় রজমান মাস ও ঈদুল ফিতরকে সামনে রেখে বেতন-বোনাস না পেয়ে পরিবার নিয়ে দিশেহারা হয়ে পড়েছে তারা।অন্যদিকে ছোট ট্রলারযোগে শীতলক্ষ্যা, ধলেশ্বরী ও মেঘনা দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছেন যাত্রীরা।
তিনি আরও বলেন, সড়কপথেও অনেক দুর্ঘটনা ঘটে। কিন্তু সেই কারণে সড়কপথে যান চলাচল বন্ধ হয় না। অথচ সড়ক, আকাশ ও রেলপথের তুলনায় নৌপথে যাত্রী ও পণ্য পরিবহনে সাশ্রয়ী, আরামদায়ক নিরাপদ। নারায়ণগঞ্জ, চাঁদপুর, মতলব, রামচন্দ্রপুর, সুরেশ্বর ও মুন্সীগঞ্জ রুটে ৭০টি লঞ্চ চলাচল করে। এ রকম লঞ্চের সংখ্যা সারাদেশে ৮ শতাধিক। ঈদকে সামনে রেখে মাওয়া, মাঝিরঘাট, কাওড়াকান্দি, পাটুরিয়া, দৌলতদিয়াসহ গুরুত্বপূর্ণ এলাকায় দিনে-রাতে লঞ্চ চলাচলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু নারায়ণগঞ্জের লঞ্চগুলো শুধু দিনের বেলায় চলাচল করতো। বিগত দিনে এই সকল লঞ্চগুলো কাঠবডির তৈরি ছিল। পরে বিগত সরকারের আমলে একটি সময়সীমা বেধে দিয়ে ষ্টিল বডিতে লঞ্চগুলো তৈরি করার সিদ্ধান্ত হয়। কিন্তু বর্তমানে বিআইডব্লিউটিএ কোন সময়সীমা না দিয়ে সানকেন ডেকের লঞ্চ চলবেনা বলে আখ্যা দিয়ে এ সকল লঞ্চগুলো চলাচল বন্ধ রেখেছে।
সকল লঞ্চ মালিকদের সময়সীমা দিয়ে লঞ্চগুলোর আকার বড় করে চলাচলের সু-ব্যবস্থা করার দাবি জানিয়ে জাহাজী শ্রমিক ফেডারেশনের নেতারা বলেন,লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া না হলে আগামী ১৮ এপ্রিল অবস্থান ধর্মঘটে যাবে নৌ শ্রমিক ও কর্মচারীরা


এই ক্যাটাগরির আরো সংবাদ