শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ৫ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা শুরু

নারায়ণগঞ্জ প্রতিনিধি / ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন ডিজাইনের পাটপণ্য প্রদর্শন ও বিক্রয়ের জন্য নারায়গঞ্জে আজ থেকে শুরু হয়েছে ৫ দিনব্যাপী পাট ও পাটজাত পণ্য মেলা।

নারায়নগঞ্জের টাউন হল চত্ত্বরে পাট অধিদপ্তরের উদ্যোগে ৫ দিনব্যাপী বহুমুখী পাট ও পাটজাত পণ্য মেলা-২০২৩ উদ্বোধন করেন পাট অধিদপ্তরের মহাপরিচালক ড. সেলিনা আক্তার ।

পাঁচদিনের এই প্রদর্শনী শেষ হবে আগামী ৭ অক্টোবর। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে। এবার মেলায় ২৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

তারা বহুমুখী পাটপণ্যের পসরা সাজিয়েছেন। বহুমুখী পাটপণ্যের উদ্যোক্তাগণ ২৮২ প্রকার দৃষ্টিনন্দন পাটপণ্য উৎপাদন করছেন। প্রদর্শনীতে পাটের প্রায় সব ধরণের পণ্য রয়েছে।

এবারের মেলায় পাট দিয়ে তৈরি অফিস আইটেম, বিভিন্ন প্রকার ব্যাগ, গৃহসজ্জা পণ্য, গৃহস্থালি পণ্য, নার্সারি আইটেম, পরিধেয় বস্ত্র, হাতের তৈরি কাগজের পণ্যসহ বিভিন্ন ধরনের সামগ্রী প্রদর্শিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তরের অতিরিক্ত সচিব দীপক কুমার সরকার, পাট অধিদপ্তরের পরিচালক এসএম মাহফুজুল হক, জেডিপিসি’র নির্বাহী পরিচালক গোপাল চন্দ্র দাশ (যুগ্মসচিব), যুগ্মসচিব (পরিচালক) সত্যকাম সেন ও নারায়নগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকসহ অন্যরা।

পাট অধিদপ্তরের মহাপরিচালক বলেন, পরিবেশবান্ধব পাটজাত পণ্যগুলোকে আরো জনপ্রিয় করা ও  প্রচারের জন্য এ ধরণের মেলা দেশের সকল জেলায় নিয়মিত আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। বাসস


এই ক্যাটাগরির আরো সংবাদ