শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ১০ হাজার শ্রমিকের অংশ গ্রহনে অগ্নি নির্বাপণ মহড়া

মুহাম্মাদঃ আল আমীন সাইফ / ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ মে, ২০২২

নারায়ণগঞ্জের ফকির নীটওয়্যারস নামের পোশাক কারখানায় অগ্নি নির্বাপণ, জরুরি বহির্গমন, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক মহড়া চালিয়েছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স।

সোমবার দুপুরে সদর উপজেলার কায়েমপুর এলাকায় অবস্থিত ওই কারখানার ১০ হাজার শ্রমিক এ মহড়ায় অংশ নেয়।

মহড়াকালে অগ্নিকান্ডের সময় শ্রমিকরা কিভাবে নিজেদের ও কারখানারকে রক্ষা করতে পারে সে বিষয়ে নানা প্রর্দশনী করেন করেন দমকল বাহিনীর সদস্যরা। কারখানার উপরে আগুন লাগলে ওই সময় শ্রমিকদের অবস্থান সহ আশপাশের রাস্তা ফাঁকা রাখার বিষয়ে দিক নির্দেশনা দেয়া হয় মহড়া শেষে আলোচনা সভায়।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক রহিমা খাতুন, ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক আবদুল্লাহ আল আরেফিন, ফকির নীটওয়্যারস ব্যবস্থাপক মজিবুর রহমান সহ উর্ধ্বতন কর্মকর্তারা।

ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, এই কারখানার যেসব শ্রমিকরা রয়েছেন তাদের মধ্যে অনেকে আমরা প্রশিক্ষন দিয়েছি। এখানে আলাদাভাবে তিনটি টিম রয়েছে। যারা ছোটখাতো অগ্নি নির্বাপণ করার সক্ষমতা রাখে। তার পাশাপাশি আমাদের ৩৭৪ জনের একটি প্রশিক্ষিত টিম রয়েছে। সতরাং ভয় না পেয়ে দূর্ঘটনার সময় সকলে সচেতন থাকতে হবে। নিজেকে নিরাপদ রাখতে হবে ও প্রতিষ্ঠানকে কিভাবে কারখানার রক্ষা করা যায় তাও ভাবতে হবে।

তিনি জানান, কোথাও কোন দূর্ঘটনা ঘটলে সেই এলাকার রাস্তাঘাত ফাঁকা রাখতে হবে। কারণ আমার গাড়িগুলোর জন্য ২৫ ফুট জায়গ লাগে। এ জন্য দূর্ঘটনা ঘটনার পর ওই এলাকার লোকজন হুরুহুরি না করে সহযোগিতা করতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ