শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে লকডাউনে তৎপর পুলিশ ও প্রশাসন

নারায়ণগঞ্জ ব্যুরো / ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতিতে সরকারি কঠোর বিধিনিষেধ কার্যকরে তৎপর জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছে সেনা ও বিজিবি’র সদস্যরা।

শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করেছে পুলিশ। সড়কে অবস্থান নিয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা।

সরেজমিনে দেখা গেছে, শহরের প্রাণকেন্দ্র পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এছাড়া নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোডের সাইনবোর্ড, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়, সোনারগায়ের কাঁচপুর, মোগড়াপাড়া চৌরাস্তা, বন্দরের মদনপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃংখলাবাহিনীর তৎপরতা দেখা গেছে।

ঈদের ছুটি এবং বিধিনিষেধ; এই দুই মিলিয়ে মানুষের আনাগোনাও ছিল কম। মূল সড়কগুলোতে কেবল প্যাডেল চালিত রিকশা চলাচল করতে দেখা গেছে। যান্ত্রিক সব বাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও মূল সড়কের বাইরে অলিগলিতে ব্যাটারিচালিত ইজিবাইক-রিকশা চলাচল করতে দেখা গেছে।

শুক্রবার দুপুরে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রহিমা আক্তার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে ২৩টি মোবাইল কোর্ট টিম, সেনাবাহিনীর ৩টি পেট্রোল টিমে প্রায় ৪৬ জন, বিজিবির ২ প্লাটুনে প্রায় ৪০ জন, র‌্যাবের একটি টিম পেট্রোলিংয়ে কাজ করছে। এছাড়া ব্যাটালিয়ন আনসার/সাধারণ আনসার এবং জেলা পুলিশ বিভাগ মাঠে রয়েছে।

তিনি আরও জানান, করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে নারায়ণগঞ্জ জেলায় কঠোর বিধি নিষেধ আরোপ এবং আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ কার্যক্রম প্রতিরোধের নিমিত্ত নিরলস কাজ করে যাচ্ছে। এ সময়ে সকলকে সচেতনতার সহিত লকডাউন বাস্তবায়নে সহযোগিতার জন্য অনুরোধ করেছেন।

জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, সরকারি বিধি-নিষেধ কার্যকরে পুলিশের মোবাইল টিম সড়ক-মহাসড়কে কাজ করছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। করোনা সংক্রমণ রোধে সাধারণ মানুষকে সহযোগিতা করতে হবে। যারা ঈদের ছুটিতে জেলা ছেড়েছেন তারা যেন সেখানেই অবস্থান করেন। বিধিনিষেধ শেষ হবার আগে ফেরার কোনো প্রয়োজন নেই। টিকা গ্রহণ, চিকিৎসা সেবার মতো জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হতে নিষেধ করেছেন জেলা পুলিশ সুপার।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে সকাল থেকে কঠোরতম লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যদের সাথে মাঠে আছেন জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেটগণ। সকলকে ঘরে থাকার অনুরোধ করা হলো। এই লকডাউন বাস্তবায়নে কারো অসহযোগিতা পেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি প্রতিদিন/এ মজুমদার 


এই ক্যাটাগরির আরো সংবাদ