শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে মাদক মামলায় ৪ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ ব্যুরো / ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২

মাদক মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত। একই সাথে আসামিদের আরেক ধারায় ৫ বছরে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

বুধবার দুপুরে এ আদেশ দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত বেগম সাবিনা ইয়াসমিনের আদালত।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন নগরীর টান বাজারের সাগর (২৬), একই এলাকার ছোট লাল (৪১), রুবেল (২৮) ও রাজিব (২৪)।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, হিরোইন বিক্রির অপরাধে ৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একই সাথে গাজা বিক্রির অপরাধে আসামিদের আরও ৫ বছরের সাজা প্রদান করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ২২ মে নারায়ণগঞ্জ নগরের টান বাজার সুইপার কলোনীর এলাকায় অভিযান চালিয়ে ওই আসামিদের আটক করে র‌্যাব-১১। এ সময়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ হেরোইন ও গাজা জব্দ করা হয়।

পরে তাদের বিরুদ্ধে র‌্যাব-১১ এর কর্মকর্তা খোরশেদ আলম বাদী হয়ে মাদক আইনে মামলা করেন। সেই মামলায় আদালত আজ এ রায় দিয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ