শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে বিদেশি মদ উদ্ধার মামলায় ৩ আসামী রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি / ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভুয়া জাল জালিয়াতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর থেকে দুই কনটেইনার বিদেশি মদ উদ্ধারের মামলায় দুই আসামীকে তিনদিন ও এক আসামীর দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সোমবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শামসাদ বেগম এর আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন জানালে শুনানী শেষে আদালত এ আদেশ দেন। মামলার আসামীরা হলেন-আহাদুল ইসলাম, নাজমুল হোসেন ও সাইফুল ইসলাম।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান ভুয়া জাল জালিয়াতি করে অবৈধভাবে চোরা চালানের ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও পেনাল কোডে ৪২৫ এর ৪ ধারায় র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন জানালে শুনানী শেষে আদালত দুই আসামীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অপর আসামী আহাদুল ইসলাকে ২ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন।

শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের টিপুরদী এলাকায় চেকপোস্টে দুই কনটেইনার থেকে ৩৬ হাজার ৮১৬ বোতল বিদেশি মদ উদ্ধার করে র‌্যাব-১১ এর একটি দল। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য প্রায় ৪৭ কোটি টাকা। এ ঘটনায় র‌্যাব-১১ এর উপ-পরিচালক মো. শাহাদাৎ হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।

আসামীরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, মামলার মূল আসামী ষোলগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম ভুয়া কাগজপত্র তৈরি করে বিদেশ থেকে বিদেশি মদ আনেন। র‌্যাব তার ওয়ারীর বাসায় তল্লাশী চালিয়ে ৯৮ লাখ ২৯ হাজার ৫শ’ টাকা, ৪ হাজার ২৫৫ ইউরো, বার্থ ৭ হাজার ৪৪৪, ভারতীয় রূপী ২০ হাজার ১৪৫সহ বাসায় চীন, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মুদ্রা পাওয়া গেছে। তাই দুই আসামী নাজমুল হোসেন ও সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন জানায় মামলার তদন্তকারী কর্মকর্তা।


এই ক্যাটাগরির আরো সংবাদ