শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে বাসে ট্রেনের ধাক্কায় নিহত ৩

নারায়ণগঞ্জ ব্যুরো / ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

নারায়ণগঞ্জ শহরের এক নম্বর রেলগেট এলাকায় বাসে ট্রেনের ধাক্কায় ২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ১০ জন। রোববার সন্ধ্যায় ঢাকা থেকে যাওয়া ট্রেনটি নারায়ণগঞ্জের রেলস্টেশনের ১ নম্বর গেটে পৌঁছালে এটি বাসকে ধাক্কা দেয়। ঘটনাস্থল থেকে ২ জনের মরদেহ পাওয়া গেছে। হাসপাতালে নেয়া হয়েছে আহত কয়েকজনকে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনন্দ পরিবহনের একটি বাস রেললাইন পার হতে গিয়ে আটকা পড়ে। ঠিক সে সময় ট্রেনটি এসে এটিকে ধাক্কা দেয়। তাদের অভিযোগ, গেইটম্যান ঠিক সময়ে রেলক্রসিংয়ের গেট নামায়নি। ট্রেন থামানোর চেষ্টা না করে তিনি বাসটিকে সরানোর চেষ্টা করছিলেন। এ কারণে দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জনান, রাস্তাটিতে জ্যাম ছিল। বাসটি ট্রেন সিগন্যালের সামনে গেলে হঠাৎ ট্রেন চলে আসে। এসময় বাসটিকে দ্রুতগামীর ট্রেনটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। আহত ১০ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাস ও ট্রেনের সংঘর্ষের ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান। তিনি জানান, কারো অবহেলায় ঘটনাটি ঘটে থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে নিহত দু’টি মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ