শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন

নারায়ণগঞ্জ ব্যুরো / ৩০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার মদনপুরের জাহিন টেক্সটাইল নামে পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ঢাকা, নারায়ণগঞ্জ, সোনারগাঁও, বন্দরসহ আশপাশের ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনও জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। কারখানার শ্রমিকদের নেতা জসিম মিয়া বলেন, শুক্রবার হওয়াতে সপ্তাহিক ছুটি থাকায় কারখানার কাজ বন্ধ ছিল। তবে কয়েকটি ইউনিটে কাজ চলছিল।

কারখানার ৫ নম্বর ইউনিটের শ্রমিক মাসুর বিল্লাহ বলেন, কারখানার নীট সেকশন বন্ধ কিন্তু ফিনিশিন ও ওপেন সেকশনে কাজ চলছিল। ৫ নম্বর ইউনিটে কাজ করা অবস্থায় হঠাৎ দেখি উপরের তলায় আগুন জ্বলছে। প্রথমে দ্বিতীয় তলায় আগুন লাগে এরপর দেখি উপরের দিকে উঠতে থাকে। তারপর চারদিকে আগুন ছড়িয়ে পড়ে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, দ্বিতীয় তলা ধরনের চারটা ভবনে আগুন ছড়িয়ে গেছে। কারখানার পরিসর বড় হওয়ায় এবং আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে অগ্নি নির্বাপক কর্মীদের বেগ পেতে হচ্ছে। তবে কারখানা বন্ধ থাকার কারণে ভেতরে কোন শ্রমিক আটকা পড়েনি তা আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ