শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে নিরাপদ ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীদের সাথে পুলিশের মতবিনিময়

মুহাম্মাদঃ আল আমীন সাইফ / ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

ডিভাইসটি কোনো কারণে নষ্ট হলে, আপনি স্বাভাবিকভাবেই সেটি মেরামত করতে দিবেন। কিন্তু সেখান থেকেই যদি আপনার অতি ব্যক্তিগত ছবি বা ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করা হয়? কিংবা আপনি সরল বিশ্বাসে কাউকে ব্যক্তিগত ছবি কিংবা তথ্য শেয়ার করেছেন। অথচ, সেই আপনাকে ভয়ানক ব্ল্যাকমেইল করছে।

এমন পরিস্থিতিতে কি করবেন আপনি? সেই বিষয়েই শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছে ‘বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক’ নারায়ণগঞ্জ জেলা ইউনিট। তুলে ধরেছেন নিরাপদ ইন্টারনেট এর ব্যবহার, সুফল ও কুফল দিকগুলো।

একই সাথে বাল্যবিবাহ, আত্মহত্যা প্রবণতা, নারী নির্যাতন ও মাদক সেবন প্রতিরোধের বিষয়ে সচেতনতা মূলক মতবিনিময় সভা করেছেন।

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মর্গান স্কুল এন্ড কলেজে এই মতবিনিময় সভা করা হয়।

বিশেষ এই মতবিনিময় সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার ও ছবি শেয়ারিং সম্পর্কিত সচেতনতা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। সরল বিশ্বাসে কারো সাথে নিজের ব্যক্তিগত ছবি কিংবা তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার জন্য ছাত্রীদের প্রতি আহ্বান জানান। একই সাথে শিক্ষার্থীদের কে সচেতনভাবে সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য আহ্বান জানান। শিক্ষার্থীরা যদি কোন ধরনের ইভটিজিং কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন হেনস্তার শিকার হন কিংবা সাইবার বুলিং এর শিকার হন তাহলে তৎক্ষণাৎ তা নিকটস্থ পুলিশকে জানিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানান।

মুজিব বর্ষ উপলক্ষে প্রতি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের হেল্পলাইন নম্বর সম্পর্কে অবহিত করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিশেষ সতর্কতা অবলম্বন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং যে কোন আইনি সহায়তায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সেবা গ্রহন করার অনুরোধ করেন।

এ সময় শিক্ষার্থীদের সাথে বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) শাওন শায়লা, অতিরিক্ত পুলিশ সুপার ( ‘ক’ সার্কেল) মো. নাজমুল হাসান, , নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহ জামান, মর্গান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এবং স্কুলের শিক্ষক মন্ডলী।

পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন পুলিশ হেডকোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ কর্তৃক পরিচালিত অফিসিয়াল ফেসবুক পেইজ যা সাইবার স্পেসে সংঘটিত নারীর প্রতি হয়রানিমূলক অপরাধসমূহের অভিযোগ গ্রহণ, প্রয়োজনীয় পরামর্শ ও আইনি সহায়তা প্রাপ্তিতে সহযোগিতা করার বিষয়টি অবহিত করেন।

https://www.facebook.com/PCSW.PHQ/
ইমেইলঃ cybersupport.women@police.gov.bd
হটলাইন: 01320000888


এই ক্যাটাগরির আরো সংবাদ