নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সক্রিয় আট সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ব্যাটালিয়নের আভিযানিক দল।
সোমবার (৩০ আগস্ট) দুপুরে র্যাব ১১-এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।
রোববার (২৯ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি পশ্চিমপাড়া হোলার বিল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের এই চক্রটিকে গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজতে থাকা চাপাতিসহ পাঁচটি ধারালো অস্ত্র জব্দ করে র্যাব সদস্যরা।