শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক / ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২

শীতলক্ষ্যায় কার্গো চাপায় লঞ্চডুবির ঘটনার পর নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ রুটে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ।  এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

সোমবার (২১ মার্চ) বেলা ১১টায় মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল।

মুন্সিগঞ্জ লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, লঞ্চ টার্মিনালের পাশে সারিবদ্ধভাবে রাখা হয়েছে এই পথে চলাচলকারী লঞ্চগুলো। ঘাটের ইজারাদারের লোকজনও যাত্রীদের এই নৌপথ থেকে ফিরে যেতে বলছেন।

এদিকে এই নির্দেশনার পর দুপুর ১২টায় বাংলাদেশ লঞ্চ মালিক সমিতি সংবাদ সম্মেলন ডেকেছে।

গত রোববার দুপুর ২টা ১০ মিনিটে দ্রুতগামী পণ্যবাহী কার্গো জাহাজ এম ভি রূপসী-৯ পেছন থেকে ধাক্কা দিয়ে এবং ঠেলে লঞ্চটিকে ডুবিয়ে দেয়। লঞ্চডুবির ঘটনায় অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন। এ ঘটনায় সকাল ১০টা পর্যন্ত ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ