শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

নর্দান বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হলেন ড. রকিবুল হাসান

দর্পণ ডেস্ক / ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

নর্দান বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের নতুন ডিন হলেন একই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ও বহুমাত্রিক লেখক প্রফেসর ড. রকিবুল হাসান। তিনি নর্দান বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে অন্য আরও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বিএ (অনার্স), এমএ ও পিএইচডি সম্পন্ন করেছেন। তিনি বর্তমানে বহুমাত্রিক লেখক হিসেবে প্রতিষ্ঠিত। তিনি পিআররিভিউ জার্নাল ‘গবেষণা সাময়িকী’ সম্পাদনা করেছেন। এনইউবি বাংলা গবেষণা পত্রিকা ও সাপ্তাহিক অর্থবিত্ত পত্রিকার সম্পাদক তিনি। দেশে-বিদেশে বিভিন্ন জার্নালে তার অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

রকিবুল হাসানের গবেষণা-গ্রন্থ :বাংলা জনপ্রিয় উপন্যাসের ধারা: মীর মশাররফ হোসেন থেকে আকবর হোসেন, বিপ্লবী বাঘা যতীন, আকবর হোসেনের কথাসাহিত্য: রূপলোক ও শিল্পসিদ্ধি, কয়ায় রবীন্দ্রনাথ, বাঘা যতীন এবং প্রাজ্ঞজন, পঞ্চাশের সাহিত্যে জনপ্রিয় যুবরাজ, পথের কথা, অধুনা প্রকাশন, গড়াই নদীর পাড়, পথে যেতে যেতে, সাহিত্যের নন্দনচর্যা এবং রবীন্দ্রনাথ ও বাঘা যতীন।

তিনি বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। তন্মধ্যে কবি ওমর আলী স্বর্ণপদক, শ্রীপুর সাহিত্য পুরস্কার, বাংলা সাহিত্য পদক, স্যার সলিমুল্লাহ পদক,  কুমারখালী ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ পরিষদ সম্মাননা প্রভৃতি ।

রকিবুল হাসান বাংলা একাডেমির জীবনসদস্য, বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেন্টারের প্রকাশনা সম্পাদক, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার আজীবন সদস্য, কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র আজীবন সদস্য, ঢাকার বনশ্রিতে অবস্থিত আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সদস্য।

  • তথ্যসূত্র: যুগান্তর


এই ক্যাটাগরির আরো সংবাদ