শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

নন্দীগ্রাম বাসীর আইনি সেবা নিশ্চিত করা হবে: ওসি

আমিনুল ইসলাম জুয়েল, নন্দীগ্রাম (বগুড়া) / ৫৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১

বগুড়ার নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ অঙ্গীকার করে বলেছেন, উপজেলা বাসীর আইনি সেবা নিশ্চিত করা হবে।

সেই সাথে সবার উদ্দেশ্যে বলেন, যে কোন অন্যায়ের প্রতিকার পেতে এবং আইনি সহায়তা পেতে সরাসরি থানায় আসুন, সহযোগিতা নিন পরামর্শ নিন। মনে রাখবেন, থানায় মামলা, জিডি, সহ যে কোন পুলিশি সেবা পেতে কোন প্রকার টাকা লাগেনা। যদি কোন পুলিশ কর্মকর্তা কিংবা দালাল টাকা চায় তাহলে সরাসরি আমাকে জানান, আপনাদের জন্য ওসির দরজা সব সময় খোলা। সমস্যায় পড়েছেন সরাসরি বাড়ি থেকে খালি পকেটে থানায় আসুন আমি কথা দিচ্ছি থানা পুলিশের সহযোগিতা পাবেন।


দালাল শ্রেনীর লোকজনদের হুশিয়ার করে বলেন, বিনা স্বার্থে সহযোগিতা করার মনোভাব থাকলে কারো মাধ্যম হয়ে থানায় আসবেন, পক্ষে আসার জন্য যদি কোন প্রকার টাকা গ্রহন করেন আর যদি তার প্রমান পাই লাল দালানের ভাত খাওয়াবো। সেই সাথে প্রতিটি তথ্যদাতাকে অনুরোধ জানিয়ে বলেন, আপনারা যাচাই বাছাই করে সঠিক তথ্য দিবেন, পরবর্তীতে তথ্যটি ভুল প্রমাণিত হলে এবং মিথ্যে তথ্যের কারনে কেউ অসম্মানিত হলে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব।


পরিশেষে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন সহ সকল অপরাধ দমনে সকলের একান্ত সহযোগিতা কামনা করেন। শনিবার (১৯শে জুন) দুপুর ১২টায় রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন “আরজেএফ” ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুয়েল, সাধারন সম্পাদক আবুসাঈদ ও প্রচার সম্পাদক আব্দুল আহাদের সাথে সৌজন্য সাক্ষাত ও মত-বিনিময় কালে দল-মত নির্বিশেষে সবার উদ্দেশ্যে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এসব কথা বলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ