শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

নন্দীগ্রাম থানার উদ্যোগে কনস্টেবল জাকির হোসেন কে বিদায় সংবর্ধনা

আমিনুল ইসলাম জুয়েল, নন্দীগ্রাম (বগুড়া) / ৩৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

বগুড়ার নন্দীগ্রাম থানার উদ্যোগে বেতার কনস্টেবল মোঃ জাকির হোসেন দীর্ঘ দিন চাকরি শেষে অবসর গ্রহন উপলক্ষে থানা প্রঙ্গনে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) বিকাল ৫টায় নিজ অর্থায়নে উক্ত বিদায় সংবর্ধনার আয়োজন করেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুল ইসলাম।

এসময় নন্দীগ্রাম থানার পক্ষ থেকে গিফট সামগ্রী প্রদান সহ ফুলে ফুলে সু-সজ্জিত গাড়ি করে বিদায়ী বেতার কনস্টেবল জাকির হোসেন কে থানা থেকে তার বাড়িতে পৌছে দেয়।

বিদায়ী জাকির হোসেন বলেন, ৩১/১/১৯৮৪ তারিখে দিনাজপুর জেলায় চাকরিতে যোগদানের পর থেকে সততার সাথে চাকরি করে এসেছি, আজ অবসর গ্রহন উপলক্ষে নন্দীগ্রাম থানার পক্ষ থেকে যে সম্মান আমাকে দেওয়া হলো তা আজীবন স্মৃতি হয়ে থাকবে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম আরজেএফ ও ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিনুল ইসলাম জুয়েল, সদস্য মজনুর রহমান মজনু, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক বকুল হোসেন, নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা সরকার, এসআই চাঁন মিয়া, এসআই রুবেল মিয়া, এসআই রেজা, এএসআই আবুল কালাম আজাদ সহ থানার সকল পুলিশ সদস্য।


এই ক্যাটাগরির আরো সংবাদ