শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

নন্দীগ্রামে সাংবাদিক ও মানবাধিকার কর্মীর উপর হামলা নেক্কারজনক: ইঞ্জিঃ তৌহিদুৎ জামান

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি / ৪১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

বগুড়ার নন্দীগ্রামে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন নর্থবেঙ্গল জোনাল কমিটির সাংগঠনিক সম্পাদক ও নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি ও নন্দীগ্রাম আরজেএফ ও ইউনাইটেড প্রােসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক আবু সাঈদের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনাটি নেক্কারজনক বলে মন্তব্য করেছেন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিউনিকেশন ডাইরেক্টর ও নর্থবেঙ্গল জোনাল কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার তৌহিদুৎ জামান লিখন।

এই ন্যাক্কারজনক হামলার ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। তিনি আরো বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই, কেউ যদি কোন অন্যায় করে থাকে তার জন্য আইন আছে, আদালত আছে। এভাবে সবাই যদি আইন নিজের হাতে তুলে নেয় তাহলে আইন, আদালতের কি প্রয়োজন আছে। যেখানে একজন সাংবাদিক ও মানবাধিকার কর্মীর উপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে সেখানে সাধারন মানুষের নিরাপত্তা কোথায়।

নন্দীগ্রামে সাংবাদিক আবু সাঈদের উপর ন্যক্কারজনক হামলার বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণে বগুড়া জেলা এসপি স্যারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ