শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

নন্দীগ্রামে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি / ৩৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

বগুড়ার নন্দীগ্রামে আরজেএফ ও ইউনাইটেড প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক আবু সাঈদ এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই হামলার ঘটনায় সাংবাদিক আবু সাঈদ কে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা।

ঘটনাটি ঘটেছে উপজেলার ৫নং ইউনিয়নের বিজরুল গ্রামে। ঘটনা সূত্রে ও স্থানীয়দের তথ্যে জানা যায়, পূর্বে বিজরুল গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে হাফিজুরের বাড়ি সরকারী চাল উদ্ধার করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে প্রশাসন। এই ঘটনায় সাংবাদিক আবু সাঈদ কে দায়ী করে আসছে হাফিজুরের পরিবার। বিগত দিনে সাংবাদিক আবু সাঈদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার সহ বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছিল। এর মধ্যে গতকাল সোমবার (৬ই সেপ্টেম্বর) বগুড়া ফুলতলা একালায় হাফিজার একটি মেয়ের সাথে পরকিয়া করার সময় হাতে নাতে ধরা পরে সেখান কার স্থানীয়দের কাছে। এই ঘটনায় সাংবাদিক আবু সাঈদ কে তথ্যদাতা দাবী করে তার উপর হামলা ও হত্যার পরিকল্পনা করে হাফিজার।

এর পরিপেক্ষিতে মঙ্গলবার (৭ই সেপ্টেম্বর) সকাল সারে ১০টায় সাংবাদিক আবু সাঈদ বিজরুল বাজারে ফ্লেক্সি লোড দিতে আসলে হাফিজার ও তার ভাই ইউসুফ সহ অজ্ঞাত ব্যক্তিরা অতর্কিত হামলা চালায়। এসময় সাংবাদিক আবু সাঈদের আত্মচিৎকারে লোকজন এগিয়ে আসলে হাফিজুর সহ হামলা কারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেলে পাঠিয়ে দেয়।

এ ঘটনায় হাসপাতালে সাংবাদিক আবু সাঈদের সাথে কথা বললে তিনি জানান, হাফিজুরের বাড়ি থেকে সরকারী চাল উদ্ধারের পর থেকে আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে হাফিজার ও তার পরিবার। এর আগে হাফিজার ও তার পরিবার আমার উপর হত্যা চেস্টা চালিয়েছে এবং আমার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালিয়েছে। তার বিরুদ্ধে জেলা এসপি বরাবর অভিযোগও দেয়া আছে। আজ হঠাৎ করে হত্যার উদ্দেশ্যে আমার উপর হামলা চালিয়েছে।

এ বিষয়ে হাফিজারের পরিবারের সাথে কথা বললে তারা জানায়, সাংবাদিক আবু সাঈদ হাফিজার কে চাল চোর বানিয়েছে, এছারাও গত কাল সোমবার বগুড়াতে একটি মেয়ে দিয়ে হাফিজুরকে ফাঁসিয়েছে এই কারনে তার শিক্ষা হওয়া দরকার, তবে এসব বিষয়ে ধারনা ছাড়া কোন প্রমান দিতে পারেনি হাফিজুরের পরিবার। 

এ বিষয়ে নন্দীগ্রাম থানার এসআই তরিকুল ইসলাম জানান, সাংবাদিক আবু সাঈদের উপর হামলার ঘটনার সংবাদ পাওয়া মাত্রই আমরা ঘনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে এবং ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফ্রটেজ দেখে ঘটনার সত্যতা পেয়েছি। সাংবাদিক আবু সাঈদ এর উপর অতর্কিত হামলা চালিয়েছে হাফিজার ও তার বাহিনী। 

বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিকের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উপজেলার সকল সাংবাদিক মানবাধিকার কর্মীরা এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।


এই ক্যাটাগরির আরো সংবাদ