শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

নন্দীগ্রামে মেয়র আনিছুর রহমানের ৪৭তম জন্মদিনে বিভিন্ন মহলের শুভেচ্ছা জ্ঞাপন

আমিনুল ইসলাম জুয়েল, নন্দীগ্রাম (বগুড়া) / ৩৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

বগুড়া নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমানের ৪৭তম শুভ জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন মহল।

রবিবার (২৬শে সেপ্টেম্বর) সকাল থেকেই ফেসবুক জন্মদিনের শুভেচ্ছা সহ মেয়র আনিছুর রহমান কে নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন বিভিন্ন নেতা কর্মীরা।

অনেকেই ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা বার্তায় লিখেছেন মেয়র আনিছুর রহমান আজীবন মানুষের দুঃখ দুর্দশার কথা ভেবে এসেছেন, ছাত্রনেতা থেকে জননেতা হয়েছেন, পৌর কাউন্সিলর থেকে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন, অত্যন্ত বিনয়ী ও ভদ্র রাজনীতিবিদ আনিছুর রহমান মেয়র নির্বাচিত হওয়ার পর এ পর্যন্ত জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে পৌরসভার সার্বিক উন্নয়নে যে অবদান রেখে চলেছেন তা নজিরবিহীন বলেও উল্লেখ করেছেন অনেকেই।

পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আনিছুর রহমানকে ৪৭তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানা (এলএলবি), নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম, বগুড়া জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম শেখ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদ, সহ-সভাপতি আল নোমান নাদিম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিব, উপজেলা শ্রমিক লীগ ও তাঁতী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, যুবলীগ নেতা মান্না, উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল হোসেন ও সাধারণ সম্পাদক ফারুক কামাল, নন্দীগ্রাম আরজেএফ ও ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক আবু সাঈদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক শাহিন আলম সাজু, প্রচার সম্পাদক আব্দুল আহাদ, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, ব্যবসায়ী, পৌর কাউন্সিলর বৃন্দ সহ সর্বস্তরের জনগন।


এই ক্যাটাগরির আরো সংবাদ