শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

নন্দীগ্রামে ব্যবসা প্রতিষ্ঠান ৫টার পরিবর্তে ৩টার মধ্যে বন্ধের নির্দেশ ইউএনওর

আমিনুল ইসলাম জুয়েল, নন্দীগ্রাম (বগুড়া) / ৪৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১

বর্তমান করোনা পরিস্থিতিতে, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সকল নিত্য প্রয়োজনীয় ব্যাবসা প্রতিষ্ঠান বিকেল ৫টা পরিবর্তে বিকেল ৩টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত। জনস্বার্থে উপজেলার এসকল ব্যাবসা প্রতিষ্ঠানের মালিকদের এই নির্দেশনা মেনে চলার জন্য উদার্ত আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৩শে জুলাই) উপজেলার কুন্দারহাট মহা সড়ক ও বাজার এলাকায়, কুন্দার হাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তাদের সাথে নিয়ে, ঈদ পরবর্তী ১৪ দিনের কঠোর লকডাউনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ কালে সাংবাদিকদের এই বর্তমান নির্দেশনার কথা জানান উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত।


এসময় তিনি উপজেলা বাসীর উদ্দেশ্যে বলেন, করোনা মহামারীতে বাংলাদেশ ভয়াবহ সময় পার করছে। বর্তমানে বাংলাদেশে এই ভয়ংকর করোনা ভাইরাসের সংক্রমণ যে ভাবে বেড়ে চলেছে তাতে এই মূহুর্তে আমাদের সবার কঠোর সতর্কতা অবলম্বন ছাড়া কোন উপায় নেই। দয়া করে এই করোনা ভাইরাসকে কেউ অবহেলা করবেন না। সরকার ঘোষিত কঠোর লকডাউন শুধুমাত্র এই ভয়ংকর করোনা ভাইরাস থেকে আপনাদের কে রক্ষা করার জন্য এবং আপনাদের পরিবারকে রক্ষা করার জন্য। এই ভাইরাস থেকে নিজে রক্ষা পেতে পরিবারের সদস্যদের রক্ষা করতে দয়া করে নিজ দায়িত্বে এই ১৪দিন সরকারি নির্দেশনা মেনে চলুন। অতিরিক্ত প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হবেন না। অবশ্যই বাধ্যতা মূলক মাক্স পড়বেন এবং সামাজির দূরুত্ব বজায় রাখবেন। প্রয়োজনে বাহিরে গেলে বাসায় ফিরে সবার আগে সাবান পানি দিয়ে হাত মুখ পরিস্কার করে পরিবারের সদস্যদের সাথে মিলিত হবেন।


সর্বপরি করোনা প্রতিরোধে সরকারি সকল নির্দেশনা মেনে চলবেন। আপনাদের জন্য বাংলাদেশ সরকার বিনা মূল্যে করোনার টিকার ব্যাবস্থা করেছেন, আপনাদের নিজের প্রয়োজনে এই টিকা গ্রহন করুন এবং পরিবারের সদস্যদের এই টিকার আওতায় আনুন। বর্তমান সময়ে নন্দীগ্রাম উপজেলায় যে ভাবে করোনার সংক্রমণ বেড়ে চলেছে তাতে আপনারা নিজ নিজ জায়গা থেকে সতর্ক না হলে নন্দীগ্রাম উপজেলা প্রসাশন কঠোর অবস্থানে যাবে বলেও উপজেলা বাসীর উদ্দেশ্যে হুসিয়ার বার্তা প্রদান করেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত।


এই ক্যাটাগরির আরো সংবাদ