শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

নন্দীগ্রামে পুলিশের সোর্স সন্দেহে যুবককে হত্যার উদ্দেশ্যে মারাত্বক জখম

আমিনুল ইসলাম জুয়েল, নন্দীগ্রাম (বগুড়া) / ৬০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

বগুড়ার নন্দীগ্রামে পুলিশের সোর্স সন্দেহে নিরীহ যুবককে হত্যার উদ্দেশ্যে মারধর সহ মারাত্বক জখম করেছে মাদক কারবারিবা। উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের গোছাইল গ্রামে, ১১ই মার্চ বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।

জানা যায়, গোছাইল গ্রামে দীর্ঘদিন ধরে মাদকের রমরমা ব্যাবসা চালিয়ে আসছে গ্রামের কতিপয় কয়েক জন যুবক।

গত বৃহস্পতিবার (৪ই মার্চ) রাতে অভিযান চালিয়ে এদের মধ্যে, গোছাইল গ্রামের আবেদ আলীর ছেলে মাদক ব্যাবসায়ী আফজাল হোসেন (৩৬), মৃত সোবহান আলীর ছেলে আব্দুস সালাম (৪৬), জলিল এর ছেলে মামুন (২৮) কে মাদক সহ গ্রেফতার করে নন্দীগ্রাম থানা পুলিশ। উক্ত আসামীরা জেল থেকে বের হয়ে এসে এলাকার সকল মাদক কারবারিরা একত্র হয়ে সেদিনের গ্রেফতারের ঘটনায় পুলিশের সোর্স সন্দেহে গোছাইল গ্রামের মকবুলের ছেলে নাজমুল হোসেন (৩০) কে মোবাইলে ফোন করে গোছাইল ৩ মাথায় ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে অমানবিক মারধর শুরু করে গোছাইল গ্রামের হাফিজারের ছেলে বুলবুল, মৃত সোবহানের ছেলে সালাম, সালামের ছেলে জাহাঙ্গীর, জলিলের ছেলে মামুন, আবেদ উদ্দিনের ছেলে আফজাল ও আতাইল চেঙ্গা পাঁচ পুকুরিয়া গ্রামের আজিজের ছেলে মিজান। তারা সকলেই এলাকার নামকরা মাদক ব্যাবসায়ী। এক সময় তাকে মোটর সাইকেল যোগে অপহরনের চেষ্টা করলে গ্রামবাসীর তোপের মুখে মাদক কারবারিরা দ্রত ঘটনাস্থল ত্যাগ করে। পরে তাকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয় গ্রামবাসী।

এ বিষয়ে গ্রামবাসী জানান, পুলিশের সোর্স সন্দেহে মাদক কারবারিরা এই ছেলেকে হত্যার উদ্দেশ্যেই মারধর করে মারাত্বক জখম করেছে। গ্রামবাসী না থাকলে তারা ছেলেটিকে মেরেই ফেলতো। তারা দীর্ঘদিন এলাকায় মাদক ব্যাবসা সহ নানান অপকর্ম করে আসছে। বর্তমানেও এদের মধ্যে বুলবুল, সালাম, আফজালের বিরুদ্ধে, ২০১৪ সাল থেকে কিডন্যাপ, অপহরণ, ও চাঁদাবাজীর মামলায় ওয়ারেন্ট জারি রয়েছে, এর পরেও তারা গ্রেফতার হয়না।

এ বিষয়ে প্রানে বেঁচে যাওয়া আহত চিকিৎসাধীন যুবক নাজমুল হোসেন জানান, আমার মোবাইলে ফোন দিয়ে মাদকের ডিলার বুলবুল আমাকে ৩ মাথায় আসতে বলে। আমি ৩ মাথায় গিয়ে দারিয়ে ছিলাম হঠাৎ সেখানে ২ মটর সাইকেল যোগে উক্ত ৬জন মাদক ব্যাবসায়ী এসে আমাকে হত্যার উদ্দেশ্যে মারধর শুরু করে এবং আমাকে অপহরনের চেষ্টা করলে গ্রামবাসীর তোপের মুখে আমাকে রেখে পালিয়ে যায়। 

উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের ডাঃ দিলরুবার সাথে কথা বললে তিনি জানান, ভিকটিমের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন করেছে, মাথার আঘাতের বিষয়ে সিটিস্ক্যান করতে হবে, এছাড়াও এক পা মারাত্তক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

নন্দীগ্রাম থানার ডিউটি অফিসার রেজাউল করিম রেজা জানান, পুলিশ উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভুক্তভোগী চিকিৎসাধীন যুবক নাজমুল হোসেন সাথে দেখা করেছে এবং তার পরিবারের সাথে কথা বলেছে। উক্ত ঘটনার সাথে জরিত সকলের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ