শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

নন্দীগ্রামে পুত্রবধু ধর্ষণ মামলায় শশুর গ্রেফতার

আমিনুল ইসলাম জুয়েল, নন্দীগ্রাম (বগুড়া) / ৩৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

বগুড়ার নন্দীগ্রামে শশুর কর্তৃক পুত্রবধু ধর্ষণ ঘটনায় দায়েরকৃত মামলায় মোঃ বাচ্চু মিয়া (৫০) নামে ধর্ষক শশুরকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ ।

গ্রেফতারকৃত ধর্ষক শশুর উপজেলার ৫নং ইউনিয়নের বাদলাশন গ্রামের মৃত কফির উদ্দিনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, বাদলাশন গ্রামের বাচ্চু মিয়ার ছেলে জীবিকার জন্য বাহিরে কাজে গেলে, বাড়িতে ছেলের বউ কে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় শশুর বাচ্চু মিয়া। এই ঘটনায় গত ১৬ই ডিসেম্বর, ধর্ষনের শিকার পুত্রবধু বাদী হয়ে নন্দীগ্রাম থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন আইন (সংশোধনী) (৩) এর ৯ (১), জোর পূর্বক ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

পরবর্তীতে ২১ ডিসেম্বর ঢাকা থেকে ধর্ষক শশুর বাচ্চু মিয়াকে গ্রেফতার করে নন্দীগ্রাম থানা পুলিশ। পরে ২২শে ডিসেম্বর সকাল ১০টায় তাকে আদালতে প্রেরন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি আব্দুর রশিদ সরকার।


এই ক্যাটাগরির আরো সংবাদ