শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

নন্দীগ্রামে পিস্তল ও দেশীও অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

আমিনুল ইসলাম জুয়েল, নন্দীগ্রাম (বগুড়া) / ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

বগুড়ার নন্দীগ্রামে পিস্তল, ১ রাউন্ড গুলি ও দেশীও অস্ত্র সহ মোঃ আইয়ুব আলী (৪২) নামে এক ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।

গ্রেফতারকৃত ডাকাত নাটোর জেলাধীন সিংড়া উপজেলার বামিহাল গ্রামের মৃত শাজাহান আলীর ছেলে। জানাযায়, নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের আফুছাগাড়ি (হাটগাড়ি) গ্রামের কৃষক আব্দুল হাকিমের বাড়িতে গত শনিবার রাত ১২টায় ১০/১২ জনের ডাকাত দল হানাদেয়, এসময় বাড়ির সদস্যদের অস্ত্রের মূখে জিম্মি করে মারধর সহ তাদের কাছ থেকে নগত ৩০হাজার টাকা, ১টি ল্যাপটপ ও প্রায় ১ভরি সর্নালংকার ছিনিয়ে নেই।

এসময় প্রতিবেশীরা ডাকাতির ঘটনা টের পেয়ে চিৎকার সহ ডাকাতদের ধাওয়া করে দেশীও পিস্তল, ১রাউন্ড গুলি, হাসুয়া ও ডাকাতির কাজে ব্যাবহৃত যন্ত্র সহ ১জনকে ধরতে সক্ষম হয়, আর বাঁকি ডাকাত সদস্যরা পালিয়ে যায়, পরে এলাকাবাসী দূত ডাকাতকে গনধুলাই দিয়ে পুলিশে খবর দেয়, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উক্ত ডাকাতকে গ্রেফতার করে।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (দায়িত্ব প্রাপ্ত ওসি) আব্দুর রশিদ সরকার জানান, পিস্তল, গুলি ও হাসুয়া সহ ডাকাত দলের ১জনকে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতারকৃত ডাকাত দূর্ধর্ষ ডাকাত দলের একজন সক্রিয় সদস্য, তার নামে নন্দীগ্রাম থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে, তার কাছ থেকে তথ্য বের করে অন্যন্য ডাকাত সদস্যদের ধরা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ